মা-মেয়ের ভালোবাসা, শান্তি ও অনুপ্রেরণা
মায়ের অকৃত্রিম ভালোবাসা
‘মা’ এমন একটি শব্দ যা শুনলে আমরা সবাই স্মৃতিকাতর হয়ে পড়ি। আমি সবচেয়ে বেশি সময় কাটাই মায়ের সাথে। মা’কে সারাদিনের কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত না বলতে পারলে মনে হয় যেন দিনটা অপূর্ণ থেকে যায়। মা যেভাবে যত্ন নেন সেভাবে কেউ কখনো যত্ন নেবে না। মায়ের সাথে ঘুরতে যাওয়া, যা ইচ্ছা আবদার করা অন্যরকম অনুভূতি। জীবনে যত কষ্টের মাঝে দিয়ে’ই অতিক্রম করুক না কেন আমার মা সবসময় চেষ্টা করেন আগে আমার আবদার, শখ-আহ্লাদ গুলো মেটাতে। মা’কে নিয়ে লিখেতে গেলে লিখে শেষ করা যাবে না। মায়ের কাছে আজীবন ঋণী হয়ে থাকব আমি, যে ঋণ কখনো শোধ করার নয়। তাইতো হুমায়ূন আহমেদ বলেছেন, “মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসূদে অকৃত্রিম ভালোবাসা”
লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
