স্বরচিত কবিতা: “তোমায় দেখার অসুখ”
কিভাবে যে কি হয়ে গেলো,
সব কেমন যেন এলোমেলো।
চাই না সে আমার কাছে আসুক,
আমার মনের কথা জানুক।
তাকে নিয়ে হৃদয় কবিতা লিখে,
না জানি কোন অসুখে পড়ে।
সে রাজত্ব করছে হৃদয়ের সবটা অংশ জুড়ে,
আমার মনপ্রাণ তাঁরই আগুনে যাচ্ছে পুড়ে।
হৃদয়টা পুড়ছে পুরুক, দেহটা জ্বলছে জ্বলুক।
হৃদয়ের কবিতাগুলোতে জমে আছে, তোমায় দেখার অসুখ।
লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।

