বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

কেমন রাকসু নির্বাচন চাই

Author

মো হাবিবুল্লাহ বাহার , রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ পাঠ: ৪৭ বার

কেমন রাকসু নির্বাচন চাই?
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় মেধাবী, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে। প্রতিষ্ঠার পর থেকে ২৪টি নির্বাচন হলেও সর্বশেষটি হয় ১৯৮৯ সালে। ৫ আগস্ট ২০২৪-এর গণ-অভ্যুত্থানের পর মুক্ত পরিবেশ ফিরলে রাকসু পুনরায় সচল করার দাবি জোরদার হয় এবং ১৫ সেপ্টেম্বরের জন্য নির্বাচন ঘোষণা করা হয়।
তবে হলে ভোটকেন্দ্র রাখার সিদ্ধান্ত নিয়ে স্বচ্ছতা ও অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। মাত্র ৩৭ শতাংশ শিক্ষার্থী আবাসিক হওয়ায় অনাবাসিকদের ভোট দেওয়া কঠিন হবে। পাশাপাশি হলগুলোতে দলীয় প্রভাবশালী প্রাধ্যক্ষ থাকায় নিরপেক্ষতা নিয়েও শঙ্কা রয়েছে। তাই অনেকেই প্রস্তাব করছেন একাডেমিক ভবনে সিসি ক্যামেরার আওতায় ভোটগ্রহণের মাধ্যমে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হোক।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমাদের প্রত্যাশা, দীর্ঘ ৩৫ বছর পরের এই নির্বাচন যেন হয় সম্পূর্ণ স্বচ্ছ, সকল প্রকার দখলদারিত্ব ও পেশিশক্তি থেকে মুক্ত, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু। তাছাড়া আবাসিক- অনাবাসিক সবার ভোটাধিকার নিশ্চিত করে দলীয় প্রভাবমুক্ত পরিবেশে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সেই পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানাই।
সাধারণ শিক্ষার্থীরা আরো প্রত্যাশা রাখছি– এবারের নির্বাচিত নেতৃত্ব কেবল বর্তমান ভোটের মাধ্যমে দায়িত্ব গ্রহণেই সীমাবদ্ধ থাকবে না, বরং আগামী বছরও রাকসু নির্বাচন বাস্তবায়নের জন্য কার্যকর ভূমিকা রাখবে। যাতে দীর্ঘ বিরতির পর শুরু হওয়া এই গণতান্ত্রিক প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলমান থাকে এবং শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।
মো:হাবিবুল্লাহ বাহার, আরবী বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়।

লেখক: প্রচার সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৮ আগস্ট ২০২৫ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!