বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

মহাবীর খালিদ

Author

মোঃ তারেক খান , খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ পাঠ: ১১৮ বার

খালিদ, খালিদ— বীর মুজাহিদ,
ঝান্ডাধারী ইনসাফের।
খুন ঝরিয়ে, পথ মারিয়ে
আনতে বিজয় ইসলামের।

মুতার প্রান্তে, জিতবে জানতে,
খোদার নাঙা তলোয়ার।
হর্ষধ্বনি, তাকবির শুনি—
আল্লাহু আকবার।

বীর অজেয়, খোদার প্রিয়,
দ্বিগ্বিজয়ী মুসাফির।
ধন্য ভূমি, কদম চুমি—
মরুর বীর সেনানীর।

রক্তে মাখা ময়দানে আঁকা
তব গৌরব চির অম্লান,
জুলুম ভেঙে সত্য এনে
দ্বীন-বিজয়ে অবদান।

দুনিয়া ঘুরে, এরেম গড়ে,
সাত আসমান পথ পাড়ি।
কুওত দৃঢ়, আবার ফিরো—
মুসলিম উম্মাহর আহাজারি।

লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!