তোমার পরশে
যদি কোমল করতল দিয়ে
আমার কপোলে পরশ রাখো,
শান্ত রাতের কোনো এক ক্ষণে
আমায় নিয়ে স্বপ্ন আঁকো।
ঘুমের মোহ কাটিয়ে নিয়ে
গান শোনাব আমার স্বরে—
সকলই কথা ভুলিতে পারি,
শুধু শুধুই তোমার তরে।
যদি একটু ক্লান্ত সময়,
যখন মনে হতাশা নামে,
তোমার ছোঁয়া, ভালো লাগা—
সুখ ফিরে পাই উষ্ণ ওমে।
ঘাসের গায়ের শিশিরকণা
গড়িয়ে পড়ে মিষ্টি লাজে,
আমার মনে তখন যেন
গুলবাগানে কুসুম সাজে।
যদি কোনো তারার সময়,
তখন গভীর রাত্রিকালে,
প্রদীপ সবই হাওয়ায় নিভে—
তোমার আলোয় বাসর রচি
আমার গৃহের অন্তরালে।
তারার আলো মেকি তখন,
তোমার আলো চাঁদের মতো;
তোমার মুখের জোছনা ঝরে
আমার ঘরে অবিরত।
তুমি জেগে থাক সর্বসময়,
চেতনা হারাই আমি একা?
এভাবেই বুঝি অবচেতনায়
হঠাৎ একদিন মৃত্যুর দেখা।
লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
