এপিটাফ
কোনো একদিন ফজরবেলা,
কিংবা তাহাজ্জুদের আঁধার রাতে,
পয়গাম নিয়ে আসে চিরবিদায়ের
বিধাতার দূত, মালাকুল মউত।
কোনো একদিন প্রশান্ত বিকেলে
যদি জারি হয় এই ফরমান,
মায়া ত্যাগ করে চলে যাই গোরে,
এ আত্মার হোক সুন্দর প্রস্থান।
কোনো একদিন এশার সালাতে,
দিন শেষে শিরনত সিজদায়,
কণ্ঠে— আল্লাহুম্মাগ ফিরলি,
বিদায়, পৃথিবী, অশ্রুসিক্ত আঁখিদ্বয়।
কোনো একদিন বেলা-অবেলার
শান্ত ও সুন্দর ক্ষণে,
যদি প্রভু মোরে করেন আহ্বান,
সাত পথ পাড়ি দিয়ে চলি আসমানে।
যদি কোনো একদিন গুঞ্জরিত ওঠে,
“প্রভু, তারে করো মাফ।”
অপলক চোখে দেখো সেদিন
গোরস্থানের বুকে এ পাপীর এপিটাফ।
লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
