বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

অপরাজিত প্যালেস্টাইন

Author

মোঃ তারেক খান , খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬ পাঠ: ২৪ বার

দেখো দেখো আকাশে ঝরে রোষের আগুন!

সন্ধ্যায়, সকালে কিংবা তপ্ত দুপুরে

যবে প্যালেস্টাইনে ফিনকি দিয়ে ওঠে খুন।

 

ছোট শিশুটির সজীবতায়

খিলখিল করে ফুল বেড়ে ওঠা টবে

নেই জল, জানালায়।

দনুজের স্পর্শে ছুঁয়েছে রুক্ষতায়।

 

ঠোঁটে তৃষ্ণা ছিল, পেটে বাঁধা প্রস্তর

বুকে অসীমতা, ফিরেছে বুঝি নব খায়বার।

তবু যেন ভয় নেই কোথাও, বুকের কিনারেও।

আঁধারেও আলো উঁকি দেয় মনে মনে, গোপনে।

নিরুপায়, সয়ে যায়, প্রাণ বিলায় রাজপথে,

তবু জানে না নতজানু হতে।

 

তারা যে বীর,

উত্তরসূরি সালাউদ্দিন আইয়ুবীর।

লড়ে যায়, ঝরে যায়, শহীদি আত্মা সবুজ

পাখি হয়ে উড়ে যায় আরশের পানে, গোপনে।

জিব্রাইলের ডানা ঝাপটানো গতিকেও ছেড়ে যায়।

লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!