পরবাসী
চিরকাল বলে বলি যা, শুধু মিথ্যা কথা ভণিতা।
ক্ষণিকেই তো জীবনের শেষ, জীবনের মানে কিছু না।
স্বপ্নিল চাদরে কেটেছে কত আদরে,
তবু নক্ষত্র ছিন্ন হবার যাতনা বরণ সাদরে।
ধুলোয় লুণ্ঠিত কত প্রাজ্ঞ-জীবন—শাশ্বতও
অমরত্ব খুঁজে ফিরি, তবু আসবে না কভু অনাগতেও।
তবে আমি কি জয়ী? কোন যুদ্ধে বিজয়ী হয়েছি, বলো কেউ।
পরাজিত এক রুদ্র জোয়ান, ছেড়ে যাই আমি আমাকেও।
মৃত্যুকে স্মরি আলিঙ্গনে, অভ্যর্থনা চির দাফনে।
পবিত্র এ শোক মিছিলের সবাই ছদ্মবেশী,
নিজগৃহে আমি পরবাসী।
লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
