বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

ইমাম খামেনি

Author

মোঃ তারেক খান , খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ পাঠ: ১৪২ বার

বিশ্ব বিবেক ঘুমিয়ে যখন,

তুমি ছিলে সোচ্চার।

মজলুমানের হাহাকার শুনে

দিয়েছিলে হুঙ্কার।

 

তোমার কণ্ঠে পরাশক্তির

মুখে ভয়ের ছাপ,

তুমি আড়াইশো কোটি মুসলমানের

দৃঢ় সংলাপ।

 

পারস্যের মরু সিংহ,

নয়া জামানার বীর,

ভেঙে দিয়েছো পশ্চিমা গদি,

খুলেছো জিঞ্জির।

 

তোমাকে দেখে শেখার বাকি

আরব সুন্নির,

আকিদার বুলি আওড়িয়ে জড়ায়

শিকল গোলামির।

 

খালিদের তলোয়ারে

দিয়েছিলে তুমি শান,

ভুলে গিয়েছি বীরের জাতি—

আমরা মুসলমান।

 

ইমাম খামেনি অনুপ্রেরণা

জিহাদের ময়দান,

কাফির-মুশরিকের গলা শুকিয়ে

নিভু নিভু তাই প্রাণ।

 

তোমার শাহাদাত সূচনা হলো

সময় গর্জে ওঠার,

আসমান ভেদে রব ওঠে ওই—

আল্লাহু আকবার।

লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!