বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

বাংলাদেশ

Author

মোঃ তারেক খান , খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ পাঠ: ২৫৩ বার

পৃথিবীর যত সৌন্দর্য,

ভালোবাসা ও প্রেমের আবেশ,

এই জমিনে রয়েছে তা,

আল্লাহর দান– বাংলাদেশ।

 

এই বাংলার তরুলতা,

বৃক্ষশাখায় পাখির গান,

কলকল জল, পদ্মা-যমুনা,

দিয়েছে মোদের নবীন প্রাণ।

 

কৃষক, তাঁতি, শ্রমিক মিলে

বসত করি এই হেথায়।

শুকরিয়া সেই মহান রবের,

জিকির যপি সর্বদাই।

 

লাল-সবুজের এই ভূমিতে,

আজান শুনে সূর্যোদয়,

দিন কেটে যায় কাজকর্মে,

রিজিক তাঁরই করুণায়।

 

মাঠের পরে মাঠ হেসে যায়,

শস্য নাচে হেলেদুলে,

আম-জাম আর লিচু বাগান,

ম-ম গন্ধ ফলে-ফুলে।

 

গ্রামের ওই মেঠোপথে,

শিশির ভেজা দূর্বাঘাস,

কোথায় এমন স্নিগ্ধতা,

কোথায় প্রাণের উচ্ছ্বাস।

 

বিশ্ব মাঝে এমন দেশ,

দ্বিতীয়টি আর তো নেই।

ধন্য আমি জন্মেছি

বখতিয়ারের এই বঙ্গেই।

লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!