বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ফার্মাসিস্ট সম্পর্কে আদ্যপান্ত

Author

আল মাসুম হোসেন , কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৬ জুন ২০২৩ পাঠ: ৫৭ বার

ফার্মাসিস্ট নিয়ে বলতে গিয়ে প্রথমেই বলতে হয় ফার্মাসিস্ট কী? আমাদের দেশের অধিকাংশ মানুষের ধারণা ফার্মাসিস্ট মানেই একজন ওষুধ দোকানদার বা বিক্রেতা। ওষুধ বিক্রেতাও এক প্রকার ফার্মাসিস্ট, তবে আমাদের দেশের প্রেক্ষাপটে বলতে গেলে সেই চিত্রটা ভিন্ন।

একজন সাধারণ ছাত্র বা অন্য পেশায় কাজ করা মানুষ ৩-৪ মাসের ওষুধের দোকানে কাজ শিখে অর্থাৎ ওষুধ বিক্রির কাজ শিখে হয়ে যাচ্ছে ফার্মাসিস্ট। আবার কোনো কোনো ওষুধের দোকানে ওষুধ বিক্রির পাশাপাশি চলে নানাবিধ চিকিৎসার কাজ। আবার কেউ কেউ নিজেই রোগের কথা শুনে ভালো/মন্দ বা স্বাস্থ্যগত দিক বিবেচনায় না রেখে দিচ্ছেন নানা রোগের ওষুধ, রোগীরাও সাদরে সেই সেবা গ্রহণ করে চলেছেন। তাহলে এর নামই কী ফার্মাসিস্ট? ফার্মাসিস্ট এতো সহজ সাবলীল পেশা? যার ৩-৪ মাসের ঔষধ বিক্রির প্রাকটিক্যাল ধারণা থেকে তার পরিচয়ে যুক্ত হয় ফার্মাসিস্ট তকমা! বাস্তব সত্যিটি মোটেও এমন নয়।

পুরোটা পড়তে পারেন…

লেখক: সভাপতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৬ জুন ২০২৩ তারিখে দেশচিত্র পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!