বিশ্বাস

মানুষ বাঁচে বিশ্বাসে।
মানুষ বয়সে, সময়ে বা আয়ুতে বাঁচে না।
এই যে রাত্রিতে চোখ বুজে নিদ্রায় যাই,
ভোরের ঊষার আলো দেখবো বলে।
এই যে গুমরে কাঁদা হৃদয়কে বুঝাই,
সুদিন আসবে বলে।
সত্যিই এ এক অমূল্য অনুভূতি।
যার বিশ্বাস উবে গেছে,
কেবল রূহের উপস্থিতিই জীবনের প্রমাণ নয়।
আজ কত মানুষ কত মানুষের কাছে মৃত,
শুধু সম্পর্কের বিশ্বাসটুকু নেই বলে।
কল্পনা করুন, বিশ্বাসহীন এই দুনিয়া।
কোথায় স্রষ্টা? আমি বিশ্বাস করি না।
ভয়ংকর না?
স্রষ্টায় অবিশ্বাস মূহুর্তেই আমার অস্তিত্বকে
বিলীন করে দিলো।
অথচ মানুষই সবচেয়ে বেশি বাজে
খরচ করে এই ‘বিশ্বাস’ শব্দটির।
মানুষ জানেও না, দেখেও না,
অবিশ্বাস তোহফা দিয়ে
তারা কত মানুষের আত্মাটাকে দেহের ভেতরেই
অসম্ভব যন্ত্রণায় মেরে ফেলেছে।
লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।

