বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

রাবিতে ইকার চাই

Author

মো হাবিবুল্লাহ বাহার , রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ পাঠ: ৫৩ বার

রাবিতে ই-কার চাই
(প্রকাশিত- প্রথম আলো পত্রিকা)
রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন বিশ্ববিদ্যালয়। অথচ শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা এখানে আনতে হয় দীর্ঘ আলোচনার বা আন্দোলনের মাধ্যমে। করোনার আগেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জো-বাইক চালু হলেও রাবিতে তা হয়নি। সাইকেল চুরির প্রবণতা এখানে এত বেশি যে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হলেও প্রশাসনের কোনো উদ্যোগ নেই।
এখন সময়ের দাবি অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ই-কার চালু হয়েছে। ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ সুবিধা মিললেও রাবি এখনও পিছিয়ে। তাদের অজুহাত-রাস্তা খারাপ। কিন্তু রাস্তা সংস্কার করাই তো কর্তৃপক্ষের দায়িত্ব।
শিক্ষার্থীদের জন্য বিকল্প পরিবহন এখন জরুরি। সন্ধ্যার পর রিকশায় দ্বিগুণ ভাড়া গুনতে হয়। ই-কার চালু হলে শিক্ষার্থীরা স্বল্প খরচে যাতায়াত করতে পারবে এবং অযৌক্তিক ভাড়া অনেকটাই কমে আসবে। তাই দ্রুত রাস্তাগুলো সংস্কার করে রাবিতে ই-কার চালুর দাবি জানাচ্ছি।

মো. হাবিবুল্লাহ বাহার, শিক্ষার্থী আরবি বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়।

লেখক: প্রচার সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৭ আগস্ট ২০২৫ তারিখে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!