শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

প্রার্থনা

Author

মোঃ তারেক খান , খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ পাঠ: ৬৫ বার

আমার হৃদয় বিকশিত করো, হে দয়াময় আল্লাহ,

অহংকার যত ধুয়ে-মুছে দাও, বিনয়ে ভরো পাল্লা।

পবিত্র করো, স্বচ্ছ করো, উজ্জ্বল করো, দয়াময়,

উত্তম করো প্রার্থনা মম, তব প্রিয় করো আমায়।

 

মন্দ থেকে দূরে রাখো আমায়, সৎকাজে করো বন্ধ,

রাসুলের পথে চালাও মোরে, কণ্ঠে দাও তব ছন্দ।

নন্দিত করো তব ভালোবাসায়, দাও তব প্রেম-প্রীতি,

চরিত্র দাও সাহাবা-সম, সোনালি সেই স্মৃতি।

 

বিকশিত করো, বিকশিত করো, হে দয়াময় আল্লাহ,

বিনয়ে ভরো, বিনয়ে ভরো, আমার হৃদয় পাল্লা।

লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!