শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

এসো হে বিদ্রোহী

Author

মোঃ তারেক খান , খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৪ মে ২০২৬ পাঠ: ১৫৪ বার

তুমি নবীন সাজে এসো কোটি প্রাণে,

এসো পুষ্পবরণে, এসো বিদ্রোহী গানে।

এসো আন্দোলনে, ক্রোধবহ্নির পরশে,

এসো বিজয়ের হর্ষে।

 

বিদ্রোহী সেজে এসো আগুন-দু’নয়নে,

এসো হে নজরুল, নব নব প্রাণে।

মসী ধরে লিখে যাও বিদ্রোহী মর্মে,

এ জাতির ঘুম ভাঙাও, প্রাণ দিক ধর্মে।

 

সব ব্যথা দূর হোক, হোক অবসান;

কোটি প্রাণে বিদ্রোহ দাও, আল্লাহ মহান।

লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!