বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

কথা

Author

মোঃ তারেক খান , খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ পাঠ: ১৭৫ বার

একটা বিষয় খুব তীব্রভাবে অনুভব করছি—

এই যে আমাদের কথা হয় না অনেক দিন,

কিন্তু কখনও কি তা মনে হয়?

 

সোশ্যাল মিডিয়া খুললেই একে অপরকে দেখি।

পোস্ট, কমেন্ট, স্টোরি…

ঠিক এই কারণেই দূরত্বটা বেড়ে যাচ্ছে।

 

ক্রমশ অনুভব করছি—

সত্যিকার অর্থেই

মন খুলে কথা হয় না অনেক দিন।

কথা বলতেও হয়তো ভুলে যাচ্ছি!

 

হাসতে, কাঁদতেও ভুলে যাচ্ছি।

ইমোজির ভিড়ে বিলীন হয়ে যাচ্ছে

আত্মার আবেগ।

 

এই স্মার্ট স্ক্রিনের রঙিন আলো ছেড়ে চাঁদের আলোয়,

কিংবা বিদঘুটে অন্ধকারে জোনাকিদের সংসারে,

আমাদের কথা বলা প্রয়োজন।

 

ঝুম বৃষ্টিতে,

জগতের সমস্ত কোলাহল থেকে অনেক দূরে,

তপ্ত চায়ের কাপে রূহের খোরাক জোগাতে

একটু মৌনতা প্রয়োজন।

 

আধুনিকতার ছাইপাঁশ ছেড়ে

নব্বই দশকের কোনো এক দিনে,

হাতে হাত রেখে কথা বলা বড্ড প্রয়োজন।

লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!