জুলাইয়ের কবিতা
জুলাই এলো চব্বিশের
নতুন করে আনতে ভোর,
অরুণ-তরুণ জীবন দিলো
ফুল ফোটাতে বসন্তের।
স্বৈরাচারের ফুৎকারেও
অনড়-অটল অনির্বাণ;
জেন জেডের এই তরুণরাই
বাংলা গড়বে বিনির্মাণ।
আবু সাঈদ বুক পেতে দেয়,
ওয়াসিম, আবিদ দীপ্তি ছড়ায়,
টগবগে লাল রক্ত ঢেলে
ফয়সালও তাই নিচ্ছে বিদায়।
ওরা করছে গুলি, বুলেট—
সে তো বৃষ্টি, ফোঁটা জল।
ভয় করে জয় ছুটছে সবাই,
জেন জেডেরই দল।
সত্য তরে জীবন দেবার—
এই তো যথাসময়;
অত্যাচারীর প্রাচীর ভেঙে
শাহাদাতের পেয়ালায়।
আজই তো জাগার সময়,
জাগলে হবে নতুন ভোর।
ইতিহাসের পাতায় রবে
জুলাই, এক দুর্নিবার।
লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
